ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় সংসদের পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় ছাত্রদল থেকে  বহিষ্কৃতরা হলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম-আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বহিষ্কারাদেশ পত্রে  নির্দেশনাও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তিতে  সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে বলা হলেও কি ধরনের সংগঠন বিরোধী কার্যক্রম তা উল্লেখ করা হয়নি। এ নিয়ে স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে নিজ ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ মূলক পোস্ট দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত সাত জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় এই সাত নেতাকে বহিষ্কার করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে

আপডেট সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫