ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফিটনেসবিহীন গাড়ি সরাতে পিছু হটছে সরকার ধর্মঘটের হুমকিতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আইন অনুযায়ী ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস ও ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক-কাভার্ডভ্যান সড়কে চালানো যায় না। কিন্তু মালিক-শ্রমিক সংগঠনের প্রভাব ও বিআরটিএর অনিয়মের কারণে এসব গাড়ি নির্দ্বিধায় চলছে। সরকারি হিসাবেই দেখা গেছে, বর্তমানে দেশে ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানের সংখ্যা ৪১ হাজারের বেশি এবং বাস-মিনিবাসের সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে বহু গাড়িরই ফিটনেস নেই।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এভাবে নীতি শিথিল করলে পুরোনো গাড়ির দৌরাত্ম্য আরও বাড়বে। পরিবহন বিশ্লেষকরা মনে করেন, সরকার যদি পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকিকে অগ্রাধিকার না দিয়ে কেবল মালিকদের স্বার্থ রক্ষায় নীতি গ্রহণ করে, তবে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তাদের মতে, পুরোনো গাড়ি বাজার থেকে তুলে না নিলে সড়কের নৈরাজ্যও কোনোভাবেই কমবে না।

একজন পরিবেশ বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, ‘ঢাকার বায়ুদূষণের সবচেয়ে বড় দায়ী যানবাহনের কালো ধোঁয়া। কিন্তু সরকার চাইলে এখনই ফিটনেসবিহীন গাড়ি নামানো বন্ধ করতে পারে। এখানে সমস্যা ইচ্ছাশক্তির অভাব এবং স্বার্থের রাজনীতিতে আটকে যাওয়া।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে

ফিটনেসবিহীন গাড়ি সরাতে পিছু হটছে সরকার ধর্মঘটের হুমকিতে

আপডেট সময় ০৩:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫