ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাকচাপায় শ্রমিকে মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ নাটোরে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাকের চাপায় দিদারুল আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর শহরতলির নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থলে কোম্পানিতে যাচ্ছিলেন। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

ট্রাকচাপায় শ্রমিকে মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ নাটোরে

আপডেট সময় ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫