ময়মনসিংহ , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেলায় হেলে পড়লো নাগরদোলা, আহত অন্তত ৫ গাজীপুরে

গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় চলন্ত নাগরদোলা হেলে পড়ার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত এই মেলায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাগরদোলায় ২৫-৩০ জন দর্শনার্থী ওঠেন। হঠাৎ করেই নাগরদোলা হেলে পড়ে যায়। তড়িঘড়ি করে মেলা কর্তৃপক্ষ আহতদের সরিয়ে নেয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদ বলেন, ‘নিচে বালু থাকায় তা দেবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত বালুর উপর বড়সড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুঁকিপূর্ণ স্থানে এটি স্থাপন করলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এধরনের মেলা আয়োজন নিয়মবহির্ভূত। কিন্তু আয়োজকরা কোনো আবেদনই করেননি।’

অনুমতির বিষয়ে মেলা আয়োজকের একজন মাহমুদ বলেন, ‘আমরা সেনাবাহিনীর অনুমতিতে মেলা করেছি।’

তবে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী জানান, ‘আমাদের শুধু জানানো হয়েছিল, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি গাজীপুরে নানা স্থানে নিয়ম না মেনে মেলার আয়োজন হচ্ছে। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেলায় হেলে পড়লো নাগরদোলা, আহত অন্তত ৫ গাজীপুরে

আপডেট সময় ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫