ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যক্তির নামে হলে কারণ জানানোর নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

স্কুল-কলেজের নাম ব্যক্তির নামে হলে কারণ জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনার পর মাউশি জানায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম-স্থানের পরিবর্তে ব্যক্তির নামে প্রস্তাব করা হলে কেন তা প্রয়োজন, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা পাঠাতে হবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী দুই কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি মাউশির মানবসম্পদ (এইচআরএম) ইউনিটের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নানের সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া পত্রসহ প্রয়োজনীয় সংযুক্তি মাউশির পক্ষ থেকে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠানো হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব

মাউশির পত্রে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে। এর মধ্যে প্রথম কলেজটি হলো রাজধানীর লালবাগের হাজী সেলিম ডিগ্রি কলেজ; যার প্রস্তাবিত নতুন নাম মেট্রোপলিস ডিগ্রি কলেজ। এতে স্থানের নামে নামকরণের প্রস্তাব করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় কলেজটি হলো ঢাকার পল্লবীর শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ; এর প্রস্তাবিত নাম প্রমিনেন্ট টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যা স্থানের নামে নামকরণের জন্যও উপযুক্ত বলে মাউশি মত দিয়েছে। তৃতীয় কলেজটি হলো বরিশালের আগৈলঝড়ার বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ; এর প্রস্তাবিত নাম বাশাইল কলেজ। এ বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

চতুর্থ কলেজ হলো ভোলার দৌলতখানের আলী আশরাফ মহাবিদ্যালয়; এর নতুন নাম প্রস্তাব করা হয়েছে দলিল উদ্দিন খায়ের হাট মহাবিদ্যালয়। যা স্থানের নামে রাখা যেতে পারে বলে প্রস্তাব করা হয়েছে। আর পঞ্চম নম্বর কলেজ হলো ভোলার চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম কলেজ; এর প্রস্তাবিত নাম শশীভূষণ কলেজ। এ বিষয়েও মাউশি স্পষ্টীকরণ চেয়েছে।

এ নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যক্তির নামে হলে কারণ জানানোর নির্দেশ

আপডেট সময় ০২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫