ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিচ্ছে বিসিবি মদ্রাসা শিক্ষার্থীদের জন্য

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসে নতুন কমিটি। ওই সভাতেই ঘোষণা করা হয় ২৩টি কমিটির প্রধানের নাম।

নতুন বোর্ডের নেতৃত্বে আছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি এবার প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভা শেষে বিসিবির একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সভাপতি বুলবুল। সেখানেই তিনি তুলে ধরেন একটি নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা—মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন।

বুলবুল বলেন,‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি।’

বুলবুল জানান, ‘বিস্তারিত কিছু এখনও ঠিক হয়নি। তবে আমরা পরিকল্পনা করেছি, আর তা বাস্তবায়নের জন্যই এগোচ্ছি।’

এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সমাজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য খেলার সমান সুযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্রিকেটের প্রতিভা খুঁজে বের করাও সহজ হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিচ্ছে বিসিবি মদ্রাসা শিক্ষার্থীদের জন্য

আপডেট সময় ১১:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫