ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মানবপাচারকারী চক্রের মূলহোতা আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা আব্দুল আলী (৫০) কে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল রোববার (১২ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে তল্লাশি চালিয়ে শীর্ষ মানবপাচারকারী চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামি আব্দুল আলীকে আটক করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলী স্বীকার করেন যে, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করা হতো।
 
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘আটককৃত মানবপাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

মানবপাচারকারী চক্রের মূলহোতা আটক

আপডেট সময় ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫