ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হতে পারে নিম্নচাপও , সাগরে লঘুচাপের আভাস

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

তবে শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরও শুক্রবার ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু চলে যাওয়ার পরপরই একেবারেই স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া মেঘে অনেক সময় বৃষ্টি হয়। শুক্রবার রাজধানী ও অন্যান্য স্থানেও তা–ই হয়েছে। বিশেষ করে রাজধানীতে ঘূর্ণিবায়ুর আবর্তনের সঙ্গে জলীয় বাষ্প মিলে মেঘের সৃষ্টি হয়েছিল। এটি একেবারে স্থানীয়ভাবে সৃষ্টি হয়েছিল। শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তিনটি লঘুচাপের কথা বলেছিল। এরই মধ্যে একটি লঘুচাপ মাসের একেবারে শুরুতে হয়ে গেছে। আরও দুটি লঘুচাপ হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।

তবে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখনও নিশ্চিত নয় যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে। তবে লঘুচাপটি ঘনীভূত হবে, তা বলা যায়। আর সাগরে নিম্নচাপ সৃষ্টির লক্ষণ দেখার আগেই তা ঘূর্ণিঝড় হবে কি না, তা বলা সংগত নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা ও ছেলের ভালোবাসার কবিতা

হতে পারে নিম্নচাপও , সাগরে লঘুচাপের আভাস

আপডেট সময় ১১:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫