ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ। পরে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর সর্বশেষ রাত ১১টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

আটক মোহাম্মদ মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার দারুল হিকমা হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক মহসিনের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টার দিকে তাকে গণপিটুনি দেন মাদ্রাসার আশপাশের বাসিন্দারা। একপর্যায়ে ওই শিক্ষক দৌড়ে মাওনা চৌরাস্তা এলাকার জেলা পুলিশ বক্সে আশ্রয় নেয়। কিন্তু মুহূর্তেই কয়েকশ মানুষ পুলিশ বক্সের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট থানার ওসি নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে থানায় নেয় পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন

গাজীপুরে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫