ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঋণখেলাপি হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী লোকবল নেবে আরএফএল ​স্বর্ণের দামে সুখবর: আন্তর্জাতিক বাজারে দরপতন, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে ​শোকের ছায়ায় সিলেট: কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছাল নিজ ঠিকানায় সতর্কবার্তা: দুপুরের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড়! বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৭১৯: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ হাজারো মানুষ! ​সিংহাসন বদল: ‘ওপেনহেইমার’-কে ছাড়িয়ে শীর্ষে রাজ করছে বায়োপিক ‘মাইকেল’ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন দীর্ঘ দিনের অবহেলার অবসানের আশ্বাস রেল পরিদর্শকের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাফজয়ী বাংলাদেশ দল ঢাকায় ফিরল

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
ছাদখোলা বাস নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। সেই অপেক্ষা অবশেষে ফুরাল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ীরা আজ দুপুরে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে।

সকাল থেকেই বিমানবন্দরে সমর্থকরা অপেক্ষায় ছিলেন বিজয়ীদের দেখার জন্য।

শুধু সমর্থকরাই নন, বিজয়ীদের বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন বাফুফের কর্মকর্তারা। সঙ্গে চ্যাম্পিয়নদের ফ্রেমবন্দি করতে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারসহ সাংবাদিকরা ছিলেনই।

গতকাল বাংলাদেশ টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই নিশ্চিত হয় দেশে ফিরলে মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে। বিমানন্দরে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা শেষে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপন করবেন দামাল মেয়েরা।

আজ দুপুর ২টা ৪০ মিনিটে নামার পর সেভাবেই বরণ করা হলো মেয়েদের। বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে বাফুফে ভবনে ফিরবেন চ্যাম্পিয়নরা।

এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেও এমন ছাদখোলা বাসে উদযাপন করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এবারো সেই নেপালকেই ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি উল্লাস করেছে মেয়েরা। মাঠে ট্রফি উদযাপন শেষে এবার ছাদখোলা বাসে উল্লাসের অপেক্ষায় বাংলাদেশের বাঘিনিরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি হওয়ায় এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

সাফজয়ী বাংলাদেশ দল ঢাকায় ফিরল

আপডেট সময় ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪