ময়মনসিংহ , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন! মাগুরায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিশেষ অভিযান নেত্রকোনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষ ​ ​বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার ​রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো: ফ্রান্স কোচ ​পাহাড়ধসে ৫ জনের মৃত্যু, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফরিদপুরে ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ, আহত ৬০

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পিছু হটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র- ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ব্যবহার করে। অনেকেই মাথায় হেলমেট পরে সংঘর্ষে অংশ নেয়। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে টানা তিন ঘণ্টা উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে থাকে। ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গত শুক্রবার ওই জমির মাপজোক নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও রোববার বিকেলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। দুপুরের পর সালিশ বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষের শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় সংঘর্ষকারীরা একাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কে হবে আগামীর মেয়র ? নাগরিক কাঠগড়ায় কাজের মূল্যায়ন!

ফরিদপুরে ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষ, আহত ৬০

আপডেট সময় ০৯:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫