ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি তামিমকে অভিনন্দন জানালেন শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের ২৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী সংসদে স্বাস্থ্যমন্ত্রী: ৩ মে নয়, সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা যুদ্ধবিরতি ইস্যুতে নীরবতা: নিজ দেশেই তোপের মুখে নেতানিয়াহু মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা: হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান: উন্মুক্ত হচ্ছে হরমুজ, কমছে তেলের দাম ধর্ষণেরস্বীকার দৃষ্টি প্রতিবন্ধী তরুণী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ তেলেঙ্গানায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোমবার (৩ নভেম্বর) সকালে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। 

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ট্রাক উল্টা দিকদিয়ে দিয়ে এসে বাসে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। মুখোমুখি সংঘর্ষটি এত শক্তিশালী ছিল যে ধাক্কার সঙ্গে সঙ্গেই অনেকে মারা যান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থাকা আহতদের বের করে নিয়ে আসে। আহতদের কয়েকজনের অবস্থা বেশ খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র দুই দিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে ৪০ জনের প্রাণহানি ঘটল। এর আগে শনিবার ভোরের দিকে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ৩ জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছিল, এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আইনি সংস্কারের পথে বড় পদক্ষেপ: সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ৫ বিল

বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯ তেলেঙ্গানায়

আপডেট সময় ১২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫