ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাদের থাকতে অসুবিধা হচ্ছে, তাদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠানো হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে অন্তত পুলিশের পাঁচটি এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সংবাদমাধ্যমের সামনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’

অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ বা গুজরাটের মতো পরিস্থিতি সৃষ্টি করবেন, এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের।

নিজের বক্তব্যের সমর্থনে হিন্দুত্ববাদী দিলীপ ঘোষ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’

কেবল এনকাউন্টার নয়, প্রয়োজনে অপরাধ দমনে বুলডোজারও চালানো হবে বলে হুমকি দেন দিলীপ ঘোষ। তার মতে, যাদের কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারাই অপরাধীদের সঙ্গে আপস করেন। বর্তমান সরকার তা করবে না।

বিশেষ করে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে দিলীপ হুমকি দিয়ে বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতোই পরিণতি হবে।

দিলীপ হুমকি দিয়ে বলেন, ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে, তা আর বরদাশত করা হবে না। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না।

অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। বিরোধীদের মতে, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে দেশের বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে সতর্ক করে বলেন, কোনো এনকাউন্টার একটি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা করা হয়, তবে তা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করার পরও ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়েছিল। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ বলে প্রচার চালিয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই আঞ্চলিক আবেগ কাজে লাগিয়ে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমিয়ে ১২-তে নামিয়ে এনেছিল তৃণমূল।

তবে বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়। তাদের বেশির ভাগই মুসলিম। এরপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।

নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে যখন নানা মহলে চর্চা চলছে, ঠিক সেই সময়েই উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের প্রসঙ্গ তুলে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

আপডেট সময় ০২:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬