ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৯ নভেম্বর মাদ্রাসার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

আগামী ৯ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করা যাবে। যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এসময়ের মধ্যে প্রতিটি মাদ্রাসা নিজস্ব আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইএসআইএফ লিংকের মাধ্যমে (www.ebmeb.gov.bd) ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্ড ডাউনলোডের পর মাদ্রাসার প্রধানদের নির্ধারিত স্থানে সিল ও স্বাক্ষর দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। যদি কোনো তথ্য ভুল থাকে, তবে বোর্ড ফি ৩০০ টাকা দিয়ে অনলাইনে সংশোধন করা যাবে। সংশোধনের আবেদন করতে হবে ২০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন করা না হলে পরবর্তী সময়ে নাম ও বয়স সংশোধনের জন্য আলাদা কমিটির মাধ্যমে আবেদন করতে হবে।

মাদ্রাসা বোর্ড থেকে আরও জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী অনলাইন জন্মনিবন্ধন নম্বর দেওয়া হয়নি, তাদের রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হয়নি। এ ক্ষেত্রে জন্মনিবন্ধন নম্বর যুক্ত করলে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এবং ফি দিতে হবে না। আর ৮ম–২০২৫ সালের রেজিস্ট্রেশন ৬ষ্ঠ–২০২৩ সালের ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাই ৬ষ্ঠ শ্রেণির তথ্য সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে ৭২ ঘণ্টার মধ্যে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনেও হালনাগাদ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অনলাইনে কার্ড যাচাই ও প্রিন্ট করতে পারবে, এমনকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও একাধিকবার প্রিন্ট করা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

৯ নভেম্বর মাদ্রাসার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু

আপডেট সময় ০২:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫