ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন দীর্ঘ দিনের অবহেলার অবসানের আশ্বাস রেল পরিদর্শকের অতিরিক্ত সময়েও ফয়সালা মেলেনি: জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের ভাগ্য এখন টাইব্রেকারে! শ্বাসরুদ্ধকর লড়াই: অতিরিক্ত সময়ে গড়ানো জার্মানি-প্যারাগুয়ে ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে! মহামায়া কালীমাতা শিব মন্দিরের সভাপতি উত্তম কুমার দে ও সম্পাদক অজয় সরকার ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম দুলাল ও মোঃ আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ যুবক আটক ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত পূর্বধলায় ৩টি ছাগল উদ্ধারসহ আন্তঃজেলা চক্রের ৩ চোর গ্রেফতার মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চ্যাম্পিয়ন আল আইনকে ৫–১ গোলে হারিয়ে দিলো রোনালদোরা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইন। সংযুক্ত আরব আমিরাতের সেই দলটিকে কাল রাতে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গেছে সৌদি ক্লাবটি।বড় এই জয়ে প্রতিশোধ নেওয়াও হয়ে গেল আল নাসরের। গতবার এই আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন রোনালদোরা।৪ ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। রোনালদোদের ওপরে থাকা দুটি ক্লাবও সৌদি আরবের—আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আল হিলাল।

৪–১ গোলে এগিয়ে যাওয়ার পর আল নাসরের খেলোয়াড়দের উল্লাসরয়টার্স

অ্যান্ডারসন তালিসকার গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের  গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনালদোর সামনে। সিআরসেভেন ফিরতি শটে পেয়ে যান গোল।৬ মিনিট পর আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল, এবার অবশ্য সেটি করেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর যোগ করা সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে।

পূর্বাঞ্চলে শীর্ষে আছে জাপানের ভিসেল কোবে। কাল দক্ষিণ কোরিয়ার গোয়াংজু এফসিকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শীর্ষে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন দীর্ঘ দিনের অবহেলার অবসানের আশ্বাস রেল পরিদর্শকের

চ্যাম্পিয়ন আল আইনকে ৫–১ গোলে হারিয়ে দিলো রোনালদোরা

আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪