মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভাষণ দেওয়ার সময় তিনি তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান।মঞ্চে উপস্থিত মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। এ সময় উচ্ছ্বাসিত ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়ার গালে চুমু খান।প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরপরই ট্রাম্প নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বক্তব্য দেন। মঞ্চে তাঁর সঙ্গে স্ত্রী মেলানিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন তিনি। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া এক নম্বর (বেস্ট সেলার) বই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’ট্রাম্প আরও বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন।মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেকের নাম উল্লেখ করেন তিনি। তাঁদের ‘চমৎকার সন্তান’ বলে অভিহিত করেন ট্রাম্প।সম্প্রতি মেলানিয়ার লেখা স্মৃতিকথামূলক একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মেলানিয়া’। বইটিতে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
স্ত্রী মেলানিয়াকে ট্রাম্প বললেন ‘ও দারুণ কাজ করেছে’
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ১৫২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























