ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনায় মানববন্ধনে হামলা বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে, আহত কয়েকজন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বাউল আবুল সরকারের মুক্তির দাবি এবং দেশজুড়ে মাজার–দরগাহে হামলা-ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সংগঠনের কয়েকজন কর্মী আহত হন। হামলাকারীরা মানববন্ধনের ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা–কর্মীরা জানান, বাউলশিল্পীদের ওপর হামলা, মাজার–খানকা ভাঙচুর এবং ধর্মীয় ভিন্নমতের মানুষের ওপর সহিংসতার বিরুদ্ধে সারাদেশে কর্মসূচি চলছে। তার অংশ হিসেবেই খুলনায় মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এ সময় একই স্থানে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ‘ছাত্র–জনতা’ ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব খান অভিযোগ করে বলেন, ‘বেলা তিনটার দিকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিই। পুলিশ থাকলেও পাঁচটার দিকে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়। “ছাত্র–জনতা”র নামে যারা এসেছিল, তারা আসলে আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী।’

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, বামপন্থী ছাত্র সংগঠনের মানববন্ধনে ‘ছাত্র ও সাধারণ জনতা’ হামলা চালায়। কয়েকজন আহত হলেও কেউ গুরুতর নয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যানার পুড়িয়ে দেওয়ার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উত্তেজনা এড়াতে আগেই পুলিশ মোতায়েন ছিল এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় মানববন্ধনে হামলা বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে, আহত কয়েকজন

আপডেট সময় ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫