ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বললেন মির্জা আব্বাস

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে দেখতে এসে বের হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া তাকে এবং অন্যদের চিনতে পেরেছেন, সালামের জবাবও দিয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

মির্জা আব্বাস বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি—এই মুহূর্তে উনি স্টেবল নন। আরও উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো থাকতে পারেন। শি ইজ নট পারফেক্টলি অলরাইট… হয়তো রিকভারি হতেও পারে, ইনশা আল্লাহ।”

এর আগে রাত ১২টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি জানান, মেডিকেল বোর্ড বসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে নির্দেশ দেন। এছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বললেন মির্জা আব্বাস

আপডেট সময় ০৯:৩১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫