পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা পৌঁছেছেন। এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে। দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে ‘জাফার এক্সপ্রেস’ পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।কর্মকর্তারা জিও নিউজকে বলেছেন, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ বলেছেন, ধারণা করা হচ্ছে এটা আত্মঘাতী বিস্ফোরণ। তবে এনিয়ে তদন্ত চলছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নিহত ২১ ,পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- ১৩৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























