ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ককটেল-পেট্রোল বোমা উদ্ধার মোহাম্মদপুরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ সিপিএসসি ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে— সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, সাতশ গ্রাম গান পাউডার, পাঁচশ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং সাতশ মিলিলিটার পেট্রোল।

র‌্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ককটেল-পেট্রোল বোমা উদ্ধার মোহাম্মদপুরে

আপডেট সময় ০৯:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫