ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন বললেন ইশরাক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে ধানের শীর্ষের প্রার্থী ইশরাক হোসেন।

গত বুধবার রাজধানীর গোপীবাগে তার নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়ারি থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতোমধ্যে জানানো হয়েছে, তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই দোয়া করবেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে তিনি বলেন, আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেউ যদি আওয়ামী লীগকে পছন্দ করত কিন্তু সে যদি গণহত্যা বা নির্যাতনের সঙ্গে জড়িত না থাকে, তাহলে তাদের কাছেও আমাদের যেতে হবে, ভোট চাইতে হবে।

তিনি বলেন, গত বছর যে গণহত্যা হয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি। ১৯৭১ সালের গণহত্যার বিচার হয়নি, কিন্তু এবারের গণহত্যার বিচার হতেই হবে, এর কোনো বিকল্প নেই।

দেশের সংস্কার ও গণতন্ত্র প্রসঙ্গে ধানের শীষের এই প্রার্থী বলেন, একদলীয় শাসনব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়ে বড় সংস্কার করেছে বিএনপি। আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য সবচেয়ে জরুরি হলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রত্যেক পাঁচ বছর পর পর যেন কোনো দলই ভোটব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, আমরা সেটিই মেনে নেব। আমরা শতভাগ সুষ্ঠু ভোট চাই।

দলের শৃঙ্খলার বিষয়ে ইশরাক বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অন্যায় করেছে, তাদের ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে যারা এসব করবে, দল তাদের কোনো পদে রাখবে না। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা থেকে শিক্ষা নিতে চাই।

ওয়ারি থানা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক, সাব্বির আহমেদ আরেফ মোজ্জামেল হক মুক্তা, শিরীন, কে হোসেন টমাস, গোলাম মোস্তফা সেলিম, মঞ্জুরুল বাপ্পি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন বললেন ইশরাক

আপডেট সময় ১১:৩১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫