ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

ময়মনসিংহ নগরীতে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কামরুল হাসান (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় কামরুল হাসানের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলে হিমেল মুন্সি (৩২), হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫), আবুল হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৪৫) মারা যান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে ময়মনসিংহ থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়। এর মধ্যে সোমবার দুপুরের দিকে কামরুল হাসানের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়াও হাসপাতালে সুমি আক্তার (৩০) ৩২ শতাংশ ও আবদুল মালেকের (৫০) ৫০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।

এর আগে ৬ নভেম্বর দুপুরে নিহত প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ৬ জনকে আসামি কোতোয়ালি থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

গত সোমবার ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাংক লড়ি থেকে গ্যাস নামানো হচ্ছিল। একটু দূরেই একটি প্রাইভেটকারে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা পৌনে ৩ টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ৭টি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে। এসময় ভস্মীভূত প্রাইভেটকার থেকে হিমেল নামের এক অগ্নিদগ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

আপডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪