ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। এর মধ্যে হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছে।

মামলার বিবরনে জানা যায়, জমি নিয়ে পুর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদি হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন, যুক্তি-তর্ক শেষে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস নয়জন অভিযুক্তের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন। যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের করিম উদ্দিনের আিভযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সরকারি কৌশলী আকরাম হোসেন ও অভিযুক্তদের মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

আপডেট সময় ১০:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪