ময়মনসিংহ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা বললেন রিজভী ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ বললেন নাহিদ ইসলাম দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর জোড়া খুন: টুঙ্গিপাড়া থেকে এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে বলেছেন জামায়াত আমির বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নালিতাবাড়ীতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান: এক সপ্তাহে ফেরত পাঠানো হলো ১৩,৭২৪ জন নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: ৪ মাদকসেবীকে কারাদণ্ড, জব্দ সাড়ে সাত বস্তা পলিথিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত নেত্রকোনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ দিনাজপুরের চিরিবন্দর ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে। আর রাসেল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তারা চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টার দিকে আকাশ, রাসেলসহ সাত থেকে আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছিলেন তারা। ঠিক তখনই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটির ধাক্কায় আকাশ ও রাসেল রেললাইনের পাশে ছিটকে পড়ে মারা যান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা বললেন রিজভী

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত নেত্রকোনায়

আপডেট সময় ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬