ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশিদের ভিসায় কড়াকড়ি নির্বাচন সামনে রেখে, নতুন নির্দেশনা সরকারের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্বাচনকালীন সময়ে বিদেশিদের আগমন, অবস্থান ও প্রস্থান সুশৃঙ্খল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখা থেকে জারি করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশ অনুযায়ী, আগমনী ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হবে এবং তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করে আগমনী ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, আমন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ সব নথি বিস্তারিতভাবে পরীক্ষা করতে হবে। যাচাইয়ে কোনো অসংগতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য তাদের ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলযুক্ত আগমনী ভিসা দেওয়া হবে। নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফের সুযোগও থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে বিদেশি নাগরিকদের আগমন-প্রস্থান ও ভিসা প্রদানের ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও যাতায়াত সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিদিন এক্সেল ফরমেটে ই-মেইলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন

বিদেশিদের ভিসায় কড়াকড়ি নির্বাচন সামনে রেখে, নতুন নির্দেশনা সরকারের

আপডেট সময় ১০:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬