ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক ভারতে একের পর এক ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙা হলো মসজিদ ও মাজার পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার পূর্বধলায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিকআপ ভ্যান জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩ কেরানীগঞ্জে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ঢাকা–৩ (কেরানীগঞ্জের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহীনুর ইসলামের নির্বাচনী গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হামলার প্রতিবাদে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনী ক্যাম্পে প্রতিবাদ সভা হয়। এতে জামায়াতের প্রার্থী শাহীনুর ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজের পর আবদুল্লাহপুর এলাকায় গণসংযোগ করার সময় বিএনপির একদল নেতা-কর্মী আমাদের নেতা-কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় মারাত্মকভাবে আহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন হামলার শিকার হন।’ তিনি জানান, আহত হৃদয়কে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোজাদ্দেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কর্মীরা এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘শুনেছি, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী

জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ৩ কেরানীগঞ্জে

আপডেট সময় ০৯:৩২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬