দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক। মঙ্গলবার (৩০ জুন) দেশটির সংসদ আনুষ্ঠানিকভাবে তার এই নিয়োগের অনুমোদন দিয়েছে। ডেইলী সানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, প্রধানমন্ত্রী হওয়ার আগে হান সেয়ং-সুক রাষ্ট্রপতি লি জে মায়ং-এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হান সেওং-সুক দেশের প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিত্ব।
এর আগে, তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ডিজিটাল ডেস্ক 













