ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল: নুরুল ইসলাম মণি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

বরগুনা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেছেন, আমি যতদিন এমপি ছিলাম, চাঁদাবাজি করায় পাথরঘাটা ছাত্রদল সভাপতি ততদিন জেলে ছিল।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খলিফার হাটে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

সবশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মণি সংসদ সদস্য নির্বাচিত হন।

এসময় চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারা চান্দা খাইছেন – ভালো হয়ে যাবেন, এটা আমি অনুরোধ করি। ভালো না হলে ১২ তারিখে আপনারা ভোট দিয়ে আমাকে এমপি বানান, তাহলে চান্দাবাজরা ভালো হয়ে এখানে থাকবে, নয়তো বরগুনা (জেলে) থাকবে। চান্দবাজরা আজকে থেকে আপনার সাবধান হয়ে যাবেন। ১২ তারিখ যদি আমি এমপি হই, ১৩ তারিখ থেকে ওই লোকেরা (চান্দাবাজরা) ওইদিকে (জেলে) থাকবে।’

এসময় জনসভায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চান্দাবাজ পালিনি (প্রশ্রয়) দেইনি এমপি থাকাকালীন ১৫ বছরে। আমি পালছি? আমার সাথে কোনো চান্দাবাজ হাঁটছে? কোনো চোর হাঁটছে? কোনো ডাকাত হাঁটছে? চান্দা খাইতে হবে না। চান্দাবাজদের জন্য কাজ জোগাড় করব। সেই কাজ করে আপনারা (চান্দাবাজরা) বড় হওয়ার চেষ্টা করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন।’

জনসভায় জামায়াতে ইসলামী প্রসঙ্গে মণি বলেন, উলটাপালটা করার কারণে দেশে কোনো দাঁড়িপাল্লা নাই। দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল: নুরুল ইসলাম মণি

আপডেট সময় ১০:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬