ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রেমের বলি মুসলিম তরুণ ও খ্রিস্টান তরুণীর আত্মহত্যা

শেরপুরে পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় অভিমানে তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এরা হলেন জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৬) ও ঝাউয়েরচর গ্রামের খ্রিস্টান তরুণী অনামিকা (১৪)। দুইজন দুই ধর্মের হওয়ায় পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি বলে জানা গেছে।

গত বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মুসলিম তরুণ মনির মিয়া তরুণী অনামিকার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারের লোকজন তা মেনে নিতে অস্বীকার করে। পরে মানসিক চাপে গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দুজনকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই প্রেমিক মনির মারা যান। গত সোমবার দিবাগত রাতে তরুণী অনামিকাও মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারে পক্ষ পক্ষ থেকে বুধবার অপমৃত্যুর মামলা করা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

প্রেমের বলি মুসলিম তরুণ ও খ্রিস্টান তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬