ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নারিকলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মাহফুজ মোল্লা (২৫)। সে উপজেলার শুক্তাগড় এলাকার মো. লিয়াকত আলী মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, বুধবার সকালে নারিকেলবাড়িয়া এলাকায় লাবু মোল্লার বাড়িতে পুকুরে মাছ ধরতে যায়। পুকুরের পানি নিষ্কাশনের জন্য পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাহফুজ। এ সময় স্থানীয়রা মাহফুজকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১৫০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























