ফরিদপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের চাপায় পথচারী মা ও তাঁর শিশুমেয়ে নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা মহল্লায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাজেদা বেগম ও আছিয়া আক্তার (৫)। সাজেদা ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার বাসিন্দা ও আকরাম শেখের স্ত্রী।দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল বিকেলে নগরকান্দার জয়বাংলা মোড় এলাকা থেকে ভাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। অন্যদিকে ঘটনাস্থলে রাস্তা পার হচ্ছিলেন সাজেদা ও মেয়ে আছিয়া। পরে মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সাজেদা। স্থানীয় কয়েকজন আছিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থায় অবনতি হলে গতকাল রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আছিয়ার মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী জানান, ‘পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় মা-মেয়ে নিহত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- ১৩৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

























