ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামরাইয়ে ৩ দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই উপজেলায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীরামপুর এলাকার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটি ছাড়েন শ্রমিকেরা।গ্রাফিকস টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য কারখানার পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা ও কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা।এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে গ্রাফিকস টেক্সটাইল লিমিটেডের শ্রমিক বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫ থেকে ২০ শ্রমিক। শ্রমিকেরা জানান, এ ঘটনার পর আজ সকাল ৯টার দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে চলে যান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

ধামরাইয়ে ৩ দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৪:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪