রাজধানীর শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী-পুরুষ। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকেই তাদের রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। ঋণ দেয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে।সরেজমিনে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বাস-মাইক্রোবাসযোগে বাইরে থেকে শত শত মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এমনকি সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত একাধিক বাসে করে এমন অচেনা নারী-পুরুষকে শাহবাগের উদ্দেশে আসতে দেখা গেছে।মধ্যবয়সী এসব নারী-পুরুষদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ কেউ রোববার রাত থেকেই ঢাকায় অবস্থান করছেন। বিনা সুদে ১ লাখ টাকা করে ঋণ দেয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদের খোঁজ মিলছে না।এসব মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বপরিচিত ব্যক্তিরা ঋণ দেয়ার নামে তাদের ঢাকায় আনলেও কাকে কী পরিমাণ ঋণ দেয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে তাদের প্রত্যেককে একটি করে ফরম পূরণের পর ঢাকায় আনা হয়েছে।এছাড়া ঋণ পেতে সবাইকে দেয়া হয়েছে একটি টোকেন। কাগজের ওই টোকেনে লিখা রয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। কোনো আন্দোলন বা কর্মসূচির নামে তাদের ঢাকায় আনা হয়েছে কিনা এমন প্রশ্নেও সঠিক কোনো জবাব দিতে পারেননি ঢাকায় আসা এসব মানুষ।যদিও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া এসব মানুষদের বাড়ি ফিরে যেতে বলছে পুলিশ। সেই সঙ্গে এমন অদ্ভুত ঘটনার পেছনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকেও।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় লোক জমায়েতের চেষ্টা,এর রহস্য কী ?
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- ১১২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























