বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মঈন উদ্দীন।নিহত শিশুর নাম মাহাদী হাসান। সাড়ে চার বছর বয়সী মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।পুলিশ কর্মকর্তা মঈন উদ্দীন জানান, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। আজ সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারী করতে দেখে সন্দেহ হয়। এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়৷তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ময়মনসিংহ
,
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য
পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন
লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি
রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল
আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো
হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নিখোঁজ মাহাদীর বস্তাবন্দি মরদেহ, নারী আটক
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- ১৬০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























