ময়মনসিংহ , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত খুলনায় সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আর্জেন্টনার বড় ধাক্কা: বিশ্বকাপজয়ী তারকার ছিটকে যাওয়ায় বিপাকে স্কালোনি! লম্বা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৪ দিনের সুযোগ! রোববার মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, এরপরই চীন প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বললেন রিজভী ​২৩ জুনকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে তৈরি মাদারবোর্ড যাচ্ছে আমেরিকায়, গর্বিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মদ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বার্তা সংস্থা এবিসি নিউজের হাতে পাওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালালে প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার চেষ্টা হতে পারে।

ফেব্রুয়ারির শেষ দিকে বিভিন্ন পুলিশ বিভাগে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, একটি অজ্ঞাত জাহাজ থেকে মানববিহীন আকাশযান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূলে আকস্মিক হামলার পরিকল্পনা করতে পারে ইরান। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানের কথা উল্লেখ থাকলেও হামলার সময়, পদ্ধতি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সতর্কতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানা গেছে।

তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় ১২ দিনের বিমান হামলায় ইরানের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা এখন অনেকটাই সীমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আরেকটি ঝুঁকির কথাও তুলে ধরেছে— মেক্সিকান মাদকচক্রগুলোর বাড়তে থাকা ড্রোন ব্যবহার। একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মাদকচক্র বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্যদের ওপর হামলার অনুমোদন দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এমন হামলা এখনো ঘটেনি, তবে এটিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন নিউজসম কার্যালয় জানিয়েছে, রাজ্যের জরুরি সেবা বিভাগ ফেডারেল ও স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সতর্কতা বাড়ানো হয়েছে এবং উপাসনালয়, সাংস্কৃতিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় দলিল লিখক সমিতি’র নির্বাচনে সভাপতি আব্দুস ছোবান, সম্পাদক শামীম নির্বাচিত

এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে

আপডেট সময় ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬