ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন খুনের অভিযোগে গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

‘রকস্টার’-খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের কুইন্সে গত ২ নভেম্বর সকালে আলিয়া একটি বাড়ির গ্যারেজে যেয়ে চিৎকার করে বলেন, আজকে তোমাদের সবাইকে মরতে হবে। শব্দ পেয়ে একজন প্রত্যক্ষদর্শী এসে দেখেন বাড়িতে আগুন লেগে গেছে। এ সময় বাড়ির ভেতরে আলিয়ার সাবেক প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ঘুমচ্ছিলেন এবং তার বান্ধবী অ্যানাস্টাসিয়া এটিয়েন (৩৩) আগুনের ধোঁয়া দেখে নিচে আসেন। তবে তিনি জ্যাকবসকে উদ্ধার করতে আবারও বাড়ির ভেতরে ফিরে যান। তারা দুইজনই অতিরিক্ত তাপ এবং ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা যান।

এ ঘটনায় আলিয়া ফাখরিকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সাব্যস্ত করা হলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জ্যাকবসের মা বলেছেন যে, এক বছর আগে তার ছেলে আলিয়াকে ছেড়ে দেয়, এবং আলিয়া সে কারণে ক্ষুব্ধ ছিলেন।

আলিয়া এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা মোহাম্মদ ফাখরি পাকিস্তানের নাগরিক। মা মেরি ফকিরি চেক রিপাবলিকের নাগরিক। মেরি নিজেই পুলিশ অফিসার ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন খুনের অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪