ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নেত্রকোণার কলমাকান্দার বড়খাপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বার শাহীনূর আলম শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান – ২০২৪ সালের ৫ আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরপরই শাহীনূর আলম শাহীন দলীয় পদের ক্ষমতার অপব্যবহার করে আসছেন। টিসিবি ডিলার, রেশন কার্ডের ডিলার, সারের ডিলার, ন্যায্য মূল্যে ৩০কেজি চাউলের (ওএমএস) ডিলার শাহীনূর আলম শাহীনের নিয়ন্ত্রণে এমন অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় একাধিক বাসিন্দা জানান – সম্প্রতি সরকারি ন্যায্য মূল্যের চাউল ডিলারের নিদিষ্ট ঘর থেকে কার্ডধারীদেরকে দেওয়ার কথা থাকলেও শাহীনূর আলম বড়খাপন ফেরিঘাটে (গুদারাঘাটে) চাউল বিতরণ করলে এলাকার সচেতন মহল তা হস্তক্ষেপ করেন। এনিয়ে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। স্থানীয়রা আরও জানান-বিএনপি নেতা শাহীনূর আলম শাহীনের বিরুদ্ধে এইরকম একাধিক অভিযোগ রয়েছে। বড়খাপন গ্রামের স্থানীয় বাসিন্দা রোকন খন্দকার বলেন-ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপির) কাছে জোর দাবী জানাই আমাদের বড়খাপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনূর আলম শাহীনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সুবিবেচনা করবেন। যদি শাহীনূর আলম শাহীন দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণ করবেন আশাবাদী। এছাড়াও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে দাবী মেম্বার শাহীনূর আলম শাহীন কর্তৃক বড়খাপন ইউনিয়ন পরিষদের যে সমস্ত কার্যক্রম করা হয়েছে, তা সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত করার। তিনি আরও জানান-মেম্বার শাহীনূর আলম শাহীনের সহোদর ভাই মোঃ লিটন মিয়া সরকারি ন্যায্য মূল্যের চাউল ডিলার। তবে এব্যাপারে জানতে চাইলে ডিলার মোঃ লিটন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহীনূর আলম শাহীন জানান – স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার পদটি নেওয়ার জন্য একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসএম মিকাঈল ইসলাম জানান-এবিষয়ে দ্রুত খতিয়ে দেখবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আপডেট সময় ১২:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬