ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইউপি সচিব বরখাস্ত,অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায়

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মিনারুল হককে বরখাস্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান লিখিতভাবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, তার অজান্তে জন্মনিবন্ধন আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে গত ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৪৫০ থেকে ৪৬০ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করেন মিনারুল হক।

চেয়ারম্যানের লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে প্রশাসন। পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পান। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণ, প্রতারণা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. মিনারুল হক বলেন, আমি এখনো বরখাস্তের কোনো অফিস আদেশ পাইনি।

তিনি আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তা না থাকায় জন্মনিবন্ধন তৈরি করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ইউনিয়নের হিসাবরক্ষককে আপাতত জন্মনিবন্ধন তৈরির অনুমতি দেওয়ার অনুরোধ করেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ইউপি সচিব বরখাস্ত,অবৈধভাবে ৪৬০ জন্মনিবন্ধন করায়

আপডেট সময় ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪