ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না জানিয়েছেন পরিবেশমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (২ মে) বিকেলে ফেনী শহরতলীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে খেলোয়াড়রা তাদের যোগ্যতার ভিত্তিতেই সামনে এগিয়ে যাবে। এটি প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ইতোমধ্যে নিশ্চিত করেছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি গ্রাম ও ইউনিয়নের ছেলে-মেয়েরা কোনো না কোনোভাবে নতুন কুঁড়ির সঙ্গে যুক্ত হতে পারবে।

মন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ। এর উদ্দেশ্য তরুণ প্রজন্মকে শুধু লেখাপড়ায় নয়, শারীরিক, মানসিক ও মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করে দেশের কাজে নিয়োজিত হওয়ার পাশাপাশি সামাজিক চেতনা অর্জন করতে পারবে।

ফেনীর নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ফেনীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন হবে। এতে কিছুটা সময় লাগবে। ফেনীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জেলার তিনজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, পরশুরামের বন্যার বিষয়টি ভিন্ন, এটি মূলত উজানের পানির কারণে হয়ে থাকে। অন্যদিকে সোনাগাজীতে সুইসগেট বা রেগুলেটর ভেঙে যাওয়ায় বারবার বন্যা হচ্ছে। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এবার ভাঙন কম হবে। রেগুলেটর ঠিক হলে আগামী বছর ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এটি রাতারাতি সমাধানের বিষয় নয়।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাজ আইনশৃঙ্খলার উন্নয়ন করা। কোনো অঘটন ঘটলে আমরাও বিব্রত হই এবং দ্রুত ব্যবস্থা নিতে চাই। সম্প্রতি ফেনীর অন্তত ১০টি ঘটনায় আমি নিজে অনুসন্ধান করে দেখেছি, অধিকাংশই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। আমরা আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছি। সামাজিক শৃঙ্খলা নিশ্চিত না হলে আইনশৃঙ্খলা ভালো রাখা কঠিন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নতুন কুঁড়িতে কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না জানিয়েছেন পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০৯:০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬