ময়মনসিংহ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার পূর্বধলায় দুই পূজামণ্ডপে আরতি প্রতিযোগীদের সম্মাননা দিল হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি খুলনার সিঅ্যান্ডবি কলোনির পরিত্যক্ত ভবন থেকে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার, অটোরিকশা জব্দ রাণীশংকৈলে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮ নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বিএনপি সরকার হিন্দুদের সংখ্যা লঘু নয়, দেশের অন্য নাগরিকদের মতোই মনে করে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসেইন ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা রয়েছে: ফরিদুল ইসলাম নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান দিনাজপুরে ৮ হাজার পিস টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

ময়মনসিংহ নেত্রকেনা মহাসড়কে ইসবপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক রোমন মিয়া (৩৪)নামে একব্যাক্তি  ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ইসবপুর পালেরঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নিহত ট্রাক চালক  রোমন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার হাসকুঁড়ি মেধাম গ্রামের সবুজ মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানাযায় নেত্রকোনা থেকে ময়মনসিংহ গামী একটি(ঢাকা মেট্রো-ট ট্রাক নং-১৭-৯৬৫৮) পূর্বধলা উপজেলার ইসবপুর পালের ঘাট নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা অপর একটি (ট্রাক নং- ঢাকা মেট্রো-ট ১৫-৯২৫১) সাথে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ট্রাকের চালক রোমন মিয়া স্টিয়ারিংএর সাথে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলার  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক চালককে উদ্ধার করে।
শ্যামগঞ্জ  হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে  স্টিয়ারিং এর সাথে আটকে থাকা চালককে বের করে  আনা হয়। দূর্ঘটনার পর পর অপর ট্রাকের চালক পালিয়ে গেছে। দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।  এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম পক্রিয়াধিন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার

পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আপডেট সময় ০২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬