ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে র্যাব-১৩ ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই বলেছেন রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা: সুশীল সমাজ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‘আমাদের মায়েরা কীভাবে বাঁচবে?’: ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর আবেগঘন আহ্বান ​৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহারা ইউনিয়নে এক মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

গত ​২২ আগস্ট বিকেলে ছনহারা ইউনিয়নের মুরালি ঘাট বাজার এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান শামীম, এসআই সমীর ভট্টাচার্য, ছনহারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার, স্থানীয় ব্যক্তিত্ব আবু তাহের, মোহাম্মদ ওয়াসিম, বেলাল চৌধুরী, ডা. আবু ছৈয়দ, জাইদুল হক মেম্বার, কোরবান আলী, রফিক মেম্বার, আলী আজগর সোহেল, সোবহান সিকদার, রহিম আলমদার ও রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​র‍্যালি ও পথসভায় পটিয়া থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার সর্বস্তরের নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ও প্্যলাকার্ড প্রদর্শন করেন।

​পথসভায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “মাদকের বিষয়ে পুলিশের অবস্থান স্পষ্ট ও কঠোর। মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা পরিবহনকারী—কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তবে শুধু পুলিশি অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবারের অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।”
​

পটিয়া থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে র্যাব-১৩

পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা

আপডেট সময় ০১:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬