ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ একটি ট্রাইসাইকেলও গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের টিকিটসহ কালোবাজারি আটক, ৩ মাসের কারাদণ্ড রাউদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র পানিসঙ্কট ও সংস্কারে অবহেলার অভিযোগ, প্রধান শিক্ষকের নীরবতা শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়—পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পূর্বধলায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক ৭, মামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ একটি ট্রাইসাইকেলও

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানিতে আবেদনের ভিত্তিতে অসহায় ও শারীরিক প্রতিবন্ধিতার শিকার ১৩ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পাশাপাশি চলাচলে সহায়তার জন্য একটি ট্রাইসাইকেলও বিতরণ করা হয়।

গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন উপকারভোগীদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন।

এ মানবিক উদ্যোগে ১০টি হুইলচেয়ার দিয়ে সহায়তা করেন বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া।এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হওয়ার পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক

শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ একটি ট্রাইসাইকেলও

আপডেট সময় ১১:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬