ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন প্রধানমন্ত্রীর সম্ভাব্য খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি: জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ ছাড়া পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান

নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

আপডেট সময় ১১:০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬