ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারার অভিযোগ জামায়াত আমিরের, কঠোর পদক্ষেপের আহ্বান সরকারকে পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ২৭০০ কেজি জেলি জব্দ ও দুই জনের কারাদণ্ড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় একটি বসতবাড়িতে গড়ে ওঠা ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর জেলি, তেল ও ভেজাল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে মো. আবুল বাশার (যাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে) এবং তাঁর সহযোগী একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে মো. সবুজ (যাঁকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়)।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ভাঙ্গুড়া থানা পুলিশ সহযোগিতা করে।
​

অভিযানকালে ওই বাড়ি থেকে ৩৬ ড্রাম জেলি উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি। এ ছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব উপকরণ ও ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ও উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। দুধের মতো একটি পুষ্টিকর খাদ্যপণ্যে এ ধরনের ক্ষতিকর উপাদান মেশানোর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
​

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণের সত্যতা পাওয়া যায়। জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ২৭০০ কেজি জেলি জব্দ ও দুই জনের কারাদণ্ড

আপডেট সময় ১০:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬