‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, এ ক্রীড়া আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের পথ আরও সুগম হবে। এর মধ্য দিয়ে একটি সুস্থ, সক্ষম, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে উঠবে।

শেরপুর প্রতিনিধি 


















