ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৮টি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক মেহেরপুর সীমান্তে

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮টি সোনার বারসহ নুর হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুজিবনগর বিজিবি কম্পানি কমাণ্ডার সুবেদার জামাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে। আটক নুর হোসেন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের সোনাই শেখের ছেলে।

মুজিবনগর বিজিবি কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম বলেন, ‘মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নম্বর পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক সোনা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কমাণ্ডার লে. কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমানের তত্ত্বাবধায়নে কম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেনসহ বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেন।

বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেটে নুর হোসেন এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে।
তিনি আরো জানান, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে নুর হোসেন ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার পরিচয় নিশ্চিত করেন। আটক নূর হোসেনের কোমরের সঙ্গে প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেটের মধ্যে থেকে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।

।এ ঘটনায় হাবিলদার  রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোনার বারগুলি মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

১৮টি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক মেহেরপুর সীমান্তে

আপডেট সময় ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫