ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রাম্প ৯০ দিন সময় দিতে পারেন টিকটক নিষেধাজ্ঞায়

  •  অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ব্যাপারে টিকটককে ৯০ দিন সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এই ঘোষণা দিতে পারেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে ৯০ দিনের সময়সীমা দেওয়া ঠিক হবে। যদি আমি তা করি, তবে সোমবার তা ঘোষণা করার সম্ভাবনা বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই বন্ধ হয়েছে টিকটক অ্যাপের কার্যক্রম। নিষেধাজ্ঞা চালুর কয়েক ঘণ্টা আগেই অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউজাররা।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন ইউজাররা যখন টিকটকে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে, ‘দু:খিত।

টিকটকের বিবৃতিতে বলা হয়েছে যে, আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ক্ষমতা গ্রহণের পরে টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সাথে কাজ করবেন।

শুক্রবার টিকটকের এক বিবৃতিতে জানানো হয়, আগেই জানানো হয়েছিল, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রবিবার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ট্রাম্প ৯০ দিন সময় দিতে পারেন টিকটক নিষেধাজ্ঞায়

আপডেট সময় ১১:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫