ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি! রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা: গুঞ্জনের কেন্দ্রে কেন মির্জা ফখরুল? ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের বড় আপডেট: নির্দিষ্ট মামলা ছাড়া শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত টুথপেস্ট ছাড়াও যেসব পণ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, শরীরের কী ক্ষতি করে? সিলেটে বড় চালান জব্দ: পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হলো অর্ধকোটি টাকার বিদেশি মদ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক নরসিংদীর শিবপুরে সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই জানিয়েছেন আপিল বিভাগ বৈষম্য দূরীকরণ ও অধিকার নিশ্চিতের লক্ষ্যে সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক এমপি কাদের খান মারা গেছেন এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সাবেক এমপি কর্নেল (অব:) ডাঃ আবদুল কাদের খান (৭৮) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তার ভাগিনা গাইবান্ধার একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান জানান, সাবেক এমপি লিটন হত্যা মামলায় ফাঁসির আসামি ছিলেন কর্নেল (অবঃ) আবদুল কাদের খান।

কাদের খানের ছেলে ডা. সামিন খান বলেন, ‘ব্রেন স্ট্রোক ছাড়াও নানা রোগে ভুগছিলেন বাবা। টানা তিন মাস ধরে হাসপাতালের আইসিইউর ১২ নাম্বার ও ৪ নাম্বার বেডে তার চিকিৎসা চলে। রবিবার ভোর রাতে তিনি মারা যান।’

এর আগে, গত বছরের জুলাই মাসে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ব্রেন স্ট্রোক করেন তিনি। পরে কয়েক দফায় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ওই বছরের ১৪ অক্টোবর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের মাধ্যমে কাদের খানকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়ির বৈঠকখানায় দৃর্বৃত্তদের গুলিতে মারা যান। এ ঘটনায় তার বড় বোন ফাহমিদা কাকলী বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বিগত ২০১৯ গত ২৮ নভেম্বর গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্ণেল ডাঃ আবদুল কাদের খানসহ ৭ আসামীর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসকের বরাত দিয়ে সার্জিসের হৃদয়বিদারক তথ্য: চিরতরে হারিয়ে গেছে আলিফের চোখের দৃষ্টি!

সাবেক এমপি কাদের খান মারা গেছেন এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত

আপডেট সময় ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫