ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টয়লেটের ট্যাংকি থেকে নারীর মরদেহ উদ্ধার

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের একটি বসতঘরের টয়লেটের ট্যাংকির ভিতর থেকে সাহেদা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

সাহেদা আক্তার ওই গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। এদিকে ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার শত শত উৎসুক লোকজন ওই বাড়িতে এসে ভিড় জমায়। মরদেহ উদ্ধার পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের মতো আজ ভোরে আমি ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিতে দেখেছি। এ ঘরে আমরা ২ জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে ও বাড়ির আশপাশে কোথাও না দেখে ঘরের পার্শ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাত্ক্ষণিকভাবে আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের ট্যাংকির স্লাব উপরে তুলে আমার স্ত্রীর পোশাকবিহীন নিথর দেহ দেখতে পাই। পরে পুলিশ এসে টয়লেটের ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই এর তদন্তদল কাজ করছেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যা না অন্য কিছু তা জানা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

টয়লেটের ট্যাংকি থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫