ময়মনসিংহ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামীকাল আখেরি মোনাজাত বন্ধ হবে না যান চলাচল

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামী কাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত উপলক্ষে আগের মতো যান চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, ‘প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘৬ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে শুরায়ি নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে।

এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝিয়ে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না।’

তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হওয়ার কথা।’

এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, মো. তাহেরুল হক চৌহান, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান, জিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মহিউল ইসলাম, সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেনসহ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

আগামীকাল আখেরি মোনাজাত বন্ধ হবে না যান চলাচল

আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫